Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ

  আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'আই'-এর ইরাক বনাম নরওয়ে ম্যাচটি বর্তমানে লাইভ (ইন প্রোগ্রেস) চলছে....

Default Thumbnail

Default Thumbnail

Search This Blog

Blog Archive

Life & style

Games

Sports

হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

 



অস্ট্রেলিয়া সফরে টানা দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ভারত। শনিবার ছিল ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।চ্যালেঞ্জিং এই ম্যাচে ১৬৮ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি; হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।


তৃতীয় ওয়ানডেতে ভারতের ৯ উইকেটের জয়ে অবিশ্বাস্য বোলিং করেন হারসিত রান। তরুণ এই পেসারের কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলঅউট হয়। হারসিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল। ভারতীয় দলের এই নতুন অধিনায়খ ২৬ বলে ২৪ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন সাবেক সাবেক এই দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিছিন্ন জুটি গড়ে ৬৯ বল আগেই দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন।

দলের জয়ে ১২৫ বলে ১৩টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২১ রান করেন রোহিত। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ৩৩তম সেঞ্চুরি।

বিরাট কোহলি ৮১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

ভারতে খেলতে গিয়ে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার


 ভারতে নারী বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

Advertisement

গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের দুই ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। আজ একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া।



ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, ‘অস্ট্রেলিয়া নারী দলের দুইজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তারা বিষয়টি সামলাচ্ছেন।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।



‘দৈনিক ভাস্কর’-এর খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একই প্রতিবেদনে আরও জানানো হয়, ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুজন খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’

নারী বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ৭ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ


  বেলা আড়াইটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। প্রায় ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১৮ অক্টোবরছবি: দীপু মালাকার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়। রাত ৯টা ৬ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ। আগুন লেগেছে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে কার্গো কমপ্লেক্স ভবনে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছে, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে হঠাৎ বিমানবন্দরের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সবাই তখন নিচে নেমে আসেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রচুর ধোঁয়া বের হতে থাকে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটও কাজ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। যোগ দিয়েছে নৌবাহিনীও। দুই প্লাটুন বিজিবিও সেখানে কাজ করেছে। উৎসুক জনতার ভিড় ঠেকাতে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সরে যেতে বলা হয়।

বিমানবন্দরের নিরাপত্তায় এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ সময় ২৫ জন সদস্য আহত হলে তাঁদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পরও
   <script type= আমদানি কার্গো কমপ্লেক্সের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ" class="qt-image image" data-bg="/media-placeholder.svg" sizes="(max-width: 500px) 98%, (max-width: 875px) 48%, 23%" src="https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-10-18%2F2ersr83y%2FWhatsApp_Image_2025_10_18_at_9_20_48_PM.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=avif" srcset="//media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-10-18%2F2ersr83y%2FWhatsApp_Image_2025_10_18_at_9_20_48_PM.jpeg?w=450&auto=format%2Ccompress&fmt=avif 450w,//media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-10-18%2F2ersr83y%2FWhatsApp_Image_2025_10_18_at_9_20_48_PM.jpeg?w=600&auto=format%2Ccompress&fmt=avif 600w,//media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-10-18%2F2ersr83y%2FWhatsApp_Image_2025_10_18_at_9_20_48_PM.jpeg?w=622&auto=format%2Ccompress&fmt=avif 622w" style="border-style: none; box-sizing: border-box; height: 414.5px; inset: 0px; margin: 0px; max-width: 100%; object-fit: cover; padding: 0px; position: absolute; width: 622px;" />
আগুন নিয়ন্ত্রণে আসার পরও আমদানি কার্গো কমপ্লেক্সের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ
ছবি: প্রথম আলো

বিমানবন্দরের একটি সূত্র বলছে, তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা বিপুল পরিমাণ কাপড় ও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল কার্গো কমপ্লেক্স ভবনে। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর বোঝা যাবে, ক্ষয়ক্ষতি কত হয়েছে কিংবা কবে নাগাদ আবার কার্গো ভিলেজ চালু করা যাবে।

শাহজালাল বিমানবন্দর দিয়ে সাধারণত তুলনামূলকভাবে কম ওজনের যন্ত্রপাতি, পচনশীল পণ্য, ইলেকট্রনিক পণ্য আমদানি হয়ে থাকে। আকাশপথে পণ্য পরিবহনকারী আরএমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আমদানিকারকদের বড় ক্ষতি হয়ে গেল।

ফ্লাইট ওঠানামা বন্ধ, ভোগান্তি

আগুনে ধোঁয়ার কুণ্ডলী
আগুনে ধোঁয়ার কুণ্ডলী
ছবি: দীপু মালাকার

আগুনের ঘটনার পরপরই বাংলাদেশ বিমানের কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। বিকেল পর্যন্ত ৯টি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া একাধিক ফ্লাইট আকাশ থেকেই দেশ-বিদেশের অন্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়। প্রায় ছয় ঘণ্টায় মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট দেশ-বিদেশের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে। এর ফলে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।



বিমানবন্দর সূত্র বলছে, বিকেল পৌনে চারটার দিকে ২৬৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রী, কেবিন ক্রু ও পাইলটরাও বিমানে উঠে বসে ছিলেন। আগুনের কারণে ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে যাত্রীসহ সবাইকে নামিয়ে আনা হয়। এ ছাড়া হিমালয় এয়ারলাইনসের একটি ফ্লাইট ১৮০ জন যাত্রীসহ বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে এটিকে নেপালে ফেরত পাঠানো হয়। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে পাঠানো হয়। চেন্নাই থেকে ছেড়ে আসা ইনডিগোর একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়।


আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল ডাকসু


 

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল ডাকসু

 অনলাইন ডেস্ক
শেয়ার
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল ডাকসু
সংগৃহীত ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।  

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টায় শহীদ মিনারে উপস্থিত হয়ে ডাকসুর নেতৃবৃন্দ শিক্ষকদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানান। শিক্ষকদের তিন দফা দাবি হলো— মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ লীগের এমন আচরণ আমাদের ব্যথিত করে।

প্রকাশ্য দিবালোকে পুলিশের হামলায় রাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। যারা এই হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতিদ্রুত বিচারের মুখে আনতে হবে।

তিনি আরো বলেন, আমাদের এই শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হয়। https://www.effectivegatecpm.com/qwcwfbwfr9?key=6d4dcd51c0d85b1f257fdac99e734006 বাংলাদেশে শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ভঙ্গুর।

এখানে শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়। অতিদ্রুত সব শিক্ষকের বেতন আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আজকে ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য জানিয়ে গেলাম।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমার বাবাও একজন শিক্ষক হওয়ায় ছোট থেকে আমি শিক্ষকদের দেখে আসছি।

আমাদের সম্মানিত শিক্ষকরা তাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। লজ্জার বিষয় ইন্টেরিম সরকারের সময়ে এসেও শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে হামলা করা হচ্ছে। অথচ, এই শিক্ষকরা আমাদের মাথার তাজ। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আমরা ইন্টেরিমকে হামলাকারীর ভূমিকায় দেখতে চাই না। এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে শিক্ষকদের যথাযথ সম্মান দিতে।

সংহতি জানিয়ে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, পিতৃতুল্য আমার শিক্ষকদের এভাবে রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করতে হবে, তা প্রত্যাশিত ছিল না। একজন শিক্ষকের ছাত্র হিসেবে, সন্তান হিসেবে আমরা লজ্জিত। শিক্ষকরা যেখানে জাতি গড়ার মেরুদণ্ড, সেখানে এই শিক্ষকদের বাসা ভাড়া দেওয়া হয় ১ হাজার টাকা। যেই বৈষম্য আমরা জুলাই এর আগে দেখতে পেয়েছি সেই বৈষম্য আমরা জুলাই এর পরে এখনও দেখতে পাচ্ছি। প্রয়োজন হলে আমরা জুলাইকে আবারও নিয়ে আসব।

আর্জেন্টিনার উৎসবের রাতে গ্রুপ পর্ব থেকে বাদ ব্রাজিল, ইতিহাসে প্রথম


 গোলের পর দিলান গোরোসিতোর উল্লাসএএফপি

জয় ছাড়া বিকল্প ছিল না। আর গোল ছাড়া জেতাও যায় না।

স্পেনের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে এই গোলটাই পেল না ব্রাজিল। উল্টো হজম করেছে। গতকাল রাতে চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।

এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। আসরের পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রথম পর্ব থেকে বিদায় নিল এই প্রথম। একই রাতে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

চিলির ন্যাশিওনাল জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে ব্রাজিল ‘সি’ গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায়। গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র আর মরক্কোর কাছে ২-১ ব্যবধানের হারে হাতে ছিল মাত্র এক পয়েন্ট। স্পেনও এক ড্র এক হারে খাদের কিনারে দাঁড়িয়েছিল। দুই দলের জন্যই ছিল ‘ডু অর ডাই ম্যাচ’।

খেলায় দুই দলই ছিল আক্রমণাত্মক। ব্রাজিল ১৪টি এবং স্পেন মোট ১৩টি শট নিয়েছে। তবে ব্রাজিলের (৩) তুলনায় স্পেনের শট লক্ষ্যে ছিল বেশি (৬)। ৪৭তম মিনিটে তেমনই এক শটে স্পেন এগিয়ে যায় ইকার ব্রাভোর গোলে। শেষ পর্যন্ত এই গোল সম্বল করেই ম্যাচ জিতেছে স্পেন।

হারের পর হতাশায় মাটিতে শুয়ে পড়েন ব্রাজিলের এক ফুটবলার
এএফপি

ম্যাচ জিতেও অবশ্য স্পেনের পরের পর্বে ওঠা নিশ্চিত হয়নি। ‘সি’ গ্রুপ থেকে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো ও মেক্সিকো। ২৪ দলের টুর্নামেন্টে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে পরের পর্বে খেলবে সেরা চার তৃতীয় স্থানধারী। স্পেন আপাতত সেই তালিকায় থেকে অপেক্ষায় থাকল।

ব্রাজিলের সবচেয়ে বাজে

ব্রাজিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে তিন ম্যাচে দুই হার এক ড্রয়ের হতাশাকে সঙ্গী করে। ১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে চালু হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এবার নিয়ে ২০তম বার খেলল ব্রাজিল।

আগের ১৯ অংশগ্রহণে ৫ বার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্সআপ হয়েছে দলটি। সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ আসরে—দ্বিতীয় রাউন্ড। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায়।

ব্রাজিল অনূর্ধ্ব–২০ দলের কোচ র‍্যামন মেনেজেস
এএফপি

আর্জেন্টিনা গ্রুপসেরা

‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে আগেই শেষ ষোলোর পথে এগিয়েছিল।

গতকাল রাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে দলটি। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দিলান গোরোসিতো।

আর্জেন্টিনার জয়ের নায়ম দিলান গোরোসিতো
এএফপি

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার পয়েন্ট ৯, দ্বিতীয় স্থানে থাকা ইতালির ৪। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এ ছাড়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।

আরও পড়ুন