Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ

  আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'আই'-এর ইরাক বনাম নরওয়ে ম্যাচটি বর্তমানে লাইভ (ইন প্রোগ্রেস) চলছে....

Default Thumbnail

Default Thumbnail

Search This Blog

Blog Archive

Life & style

Games

Sports

» » আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল ডাকসু


 

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল ডাকসু

 অনলাইন ডেস্ক
শেয়ার
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল ডাকসু
সংগৃহীত ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।  

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টায় শহীদ মিনারে উপস্থিত হয়ে ডাকসুর নেতৃবৃন্দ শিক্ষকদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানান। শিক্ষকদের তিন দফা দাবি হলো— মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ লীগের এমন আচরণ আমাদের ব্যথিত করে।

প্রকাশ্য দিবালোকে পুলিশের হামলায় রাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। যারা এই হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতিদ্রুত বিচারের মুখে আনতে হবে।

তিনি আরো বলেন, আমাদের এই শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হয়। https://www.effectivegatecpm.com/qwcwfbwfr9?key=6d4dcd51c0d85b1f257fdac99e734006 বাংলাদেশে শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ভঙ্গুর।

এখানে শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়। অতিদ্রুত সব শিক্ষকের বেতন আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আজকে ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য জানিয়ে গেলাম।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমার বাবাও একজন শিক্ষক হওয়ায় ছোট থেকে আমি শিক্ষকদের দেখে আসছি।

আমাদের সম্মানিত শিক্ষকরা তাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। লজ্জার বিষয় ইন্টেরিম সরকারের সময়ে এসেও শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে হামলা করা হচ্ছে। অথচ, এই শিক্ষকরা আমাদের মাথার তাজ। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আমরা ইন্টেরিমকে হামলাকারীর ভূমিকায় দেখতে চাই না। এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে শিক্ষকদের যথাযথ সম্মান দিতে।

সংহতি জানিয়ে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, পিতৃতুল্য আমার শিক্ষকদের এভাবে রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করতে হবে, তা প্রত্যাশিত ছিল না। একজন শিক্ষকের ছাত্র হিসেবে, সন্তান হিসেবে আমরা লজ্জিত। শিক্ষকরা যেখানে জাতি গড়ার মেরুদণ্ড, সেখানে এই শিক্ষকদের বাসা ভাড়া দেওয়া হয় ১ হাজার টাকা। যেই বৈষম্য আমরা জুলাই এর আগে দেখতে পেয়েছি সেই বৈষম্য আমরা জুলাই এর পরে এখনও দেখতে পাচ্ছি। প্রয়োজন হলে আমরা জুলাইকে আবারও নিয়ে আসব।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply