Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ

  আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'আই'-এর ইরাক বনাম নরওয়ে ম্যাচটি বর্তমানে লাইভ (ইন প্রোগ্রেস) চলছে....

Default Thumbnail

Default Thumbnail

Search This Blog

Blog Archive

Life & style

Games

Sports

ফ্যামিলি কার্ড কারা পাবেন, প্রথমবার কারা পাচ্ছেন

More info

Where it

More About


ফ্যামিলি কার্ড কারা পাবেন, প্রথমবার কারা পাচ্ছেন

নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার করেছিল বিএনপি। সরকার গঠনের পর শুরু হয় অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে। এই কার্ডে কী সুবিধা মিলবে, কারা এ সুবিধা পাবেন? বিস্তারিত দেখুন ভিডিওতে................

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

More About

More News

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মিয়া গোলাম পরওয়ার


 দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অখণ্ড ও নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত করার চক্রান্ত।’

আজ বুধবার দুপুরে দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিলখানা হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষা আর দীর্ঘায়িত না করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচিত না হলে স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানা ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারীরা দুঃসাহস পাবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত


  More About

More News

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার রাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা প্রথম আলোকে বলেন, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।

ফারজানা সুলতানা আরও বলেন, ভূকম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। তিনি বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

বিএনপির প্রার্থী বললেন, দয়া করে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না

বিএনপির প্রার্থী বললেন, দয়া করে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় এ অনুরোধ জানান তিনি। তাঁর এই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমন কেউ একজন ভিডিওটি ধারণ করেছেন।


More Video
More News
More Video

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের গণসংযোগে হামলা, ককটেল ও গুলিতে আহত ৪


 

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের গণসংযোগে হামলা, ককটেল ও গুলিতে আহত ৪

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলায় চারজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধানের শীষ প্রতীকের সমর্থক উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আহত ব্যক্তিরা হলেন মো. লিজন, নুরুদ্দিন, ফয়সাল হোসেন ও মো. নিরব। তাঁদের মধ্যে লিজন ও নুরুদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে।

More Info
More Video

'আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার'


'আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার'

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার 

রুমিন ফারহানা তার নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।


আজ শনিবার বিকেলে রুমিন ফারহানার বক্তব্য বন্ধ ও মাইক্রোফোন ধরে রাখা এক যুবককে গ্রেপ্তারের নির্দেশকে কেন্দ্র করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা হচ্ছিল। নিয়ম অনুযায়ী সেটি বন্ধ করা হয়েছে। পরে আয়োজককে জরিমানা করা হয়। ঘটনাস্থল ত্যাগের সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।'

More Info

More Image

More Viveo

বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি



বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় থাকা নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি বিএনপি।


দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন এমন অন্তত ৭১ জনকে বহিষ্কার করেও নির্বাচনী লড়াই থেকে বিরত রাখা যায়নি।


বরং এসব স্বতন্ত্র প্রার্থীরা বেশ কিছু জায়গায় দলের মনোনীত প্রার্থীদেরই ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে দলের ভেতরেই আলোচনা আছে। কোনো কোনো এলাকায় দলের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
More Video
More Image
More News

ফার্নেস তেলে ৬৪৪ কোটি টাকা বাড়তি নেয় বিপিসি


ফার্নেস তেলে ৬৪৪ কোটি টাকা বাড়তি নেয় বিপিসি


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস তেল বিক্রি করে প্রতি লিটার ৮৬ টাকায়। বিদ্যুৎ উৎপাদন করতে নিয়মিত এ তেল কেনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিশ্ববাজারে কমলেও গত দেড় বছরে দাম সমন্বয় হয়নি দেশে। বিপিসির চেয়ে অনেক কম দামে ফার্নেস তেল আমদানি করছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র। এ হিসাবে দেড় বছরে পিডিবির কাছ থেকে ৬৪৪ কোটি টাকা বাড়তি নিয়েছে বিপিসি।



ফার্নেস তেলের দাম নির্ধারণ নিয়ে আয়োজিত গণশুনানিতে এ হিসাব দিয়েছে পিডিবি। দাম নির্ধারণে বিপিসির প্রস্তাব নিয়ে এ শুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির কার্যালয়ে বৃহস্পতিবার এ শুনানি হয়। তেল বিপণন করা সরকারি চার কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল একই প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্টে ফার্নেস তেলের দাম নির্ধারণ করেছিল বিপিসি

More info
More News
More Video

নির্বাচন ঘিরে সহিংসতার দায় কেন আ.লীগের ওপর বর্তাবে, ব্যাখ্যা পররাষ্ট্র উপদেষ্টার


নির্বাচন ঘিরে সহিংসতার দায় কেন আ.লীগের ওপর বর্তাবে, ব্যাখ্যা পররাষ্ট্র উপদেষ্টার.......
More News
More Video









সালাহউদ্দিন, শফিকুর ও নাহিদকে সঙ্গে নিয়ে ‘জাদুঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা

 



‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।  ...

বিস্তারিত

বিস্তারিত




খালেদা জিয়ার মৃত্যু সংবাদ


  More News
More News

খালেদা জিয়ার মৃত্যু সংবাদ



সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ শোক পালনের সিদ্ধান্ত হয়।

পরে দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।


এতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে এ তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।



দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

More News

More News

More News

দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিয়েছেন।


এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন।

ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান দুই আসামী ভারতে পালিয়েছে, দাবি পুলিশের

Live News
Live News
Live News

পুলিশের দাবি ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান দুই আসামী ভারতে পালিয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ অন্যান্য খবরের মধ্যে রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রার্থী হচ্ছেন বলে তার দল ঘোষণা করেছে।
দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 
আজ অন্যান্য খবরের মধ্যে রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রার্থী হচ্ছেন বলে তার দল ঘোষণা করেছে।দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...



মধ্যরাতে মেডিকেল বোর্ডের রিপোর্ট খালেদা জিয়া সংকটনাময় মুহূর্ত পার করছেন


  More News

  

মধ্যরাতে মেডিকেল বোর্ডের রিপোর্ট খালেদা জিয়া সংকটনাময় মুহূর্ত পার করছেন 

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।... ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।'

খালেদা জিয়ার চলমান চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করা হয়।


সংবিধান সর্বজনের হয় উঠে না কেন



 

‘অবিচলতা’ সংবিধানের 

অবিচলতা’ সংবিধানের এক পরম বৈশিষ্ট্য। এর মানে এটা নয় যে অবিচলতার বিপরীতে সংবিধান ‘স্থাণু’ হয়ে সময়ের প্রভাবমুক্ত থাকবে। অভূতপূর্ব সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সংশোধনীর ব্যবস্থা রাখা হয় সংবিধানে। তবে সংবিধানপ্রণেতারা এই আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত থাকেন—সংবিধান শাশ্বত রূপ নিয়ে সম্ভাব্য সব পরিস্থিতির দাওয়াই হিসেবে কাজ করে।

শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা


  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: প্রথম আলো

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।

শাপলা কলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা একধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা যুক্ত করেছে।’

আরও পড়ুন

এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাঁদের অফিসে এলে তাঁরা সেটা বিবেচনা করবেন।

নির্বাচন কমিশন যাতে দ্রুততম সময়ে এনসিপির নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন, সেই আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আস্থার প্রশ্নে নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ বলে মন্তব্য করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না। এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি আমরা, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি।’

ভবিষ্যতেও নির্বাচন কমিশন দেশের মানুষের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কত আসন পাবে, এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা তো বলেছি যে ৩০০ আসনেই আমরা ইলেকশন করব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সকালে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, একটি নির্দিষ্ট দলের মনোনয়নের জন্য তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আর বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, সন্ত্রাস হচ্ছে।’

নাসীরুদ্দীন বলেন, ‘জামায়াতে ইসলামীর যে ধর্মীয় ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের তো আমরা সঙ্গী হতে পারব না। আবার বিএনপির যে চাঁদাবাজি, সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারব না।’

আরও পড়ুন