ইরানে আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন দাবি জানিয়েছে তেহরান। আজ বুধবার (২৫ মার্চ) তারা বলেছে, বিশ্ব জ্বালানি করিডোর হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগ্রাসনের ক্ষতিপূরণ, লেবাননে হামলা বন্ধসহ বেশ কয়েকটি দাবি মেনে নিতে হবে কোনো শর্ত ছাড়াই।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তার শান্তি পরিকল্পনার প্রধান বিষয়গুলোতে (যেমন পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা) সম্মত হয়েছে। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
অনুযায়ী, তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।


