দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিয়েছেন।
এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন।
পুলিশের দাবি ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান দুই আসামী ভারতে পালিয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ অন্যান্য খবরের মধ্যে রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রার্থী হচ্ছেন বলে তার দল ঘোষণা করেছে।
দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ অন্যান্য খবরের মধ্যে রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রার্থী হচ্ছেন বলে তার দল ঘোষণা করেছে।দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।... ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।'
খালেদা জিয়ার চলমান চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করা হয়।
By: Today News 24on December 04, 2025/comment : 0International
মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা এখন রেডনোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকেছেন। নিজেদের 'টিকটক রিফিউজি' বলে পরিচয় দেওয়া ওই ইউজাররা ব্যাপক পরিমাণে রেডনোট ডাউনলোড করেছেন।
এর ফলে সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেডনোট।
চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিন-ভাষী জনগোষ্ঠীর তরুণদের কাছে আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ কিন্তু টিকটকের প্রতিদ্বন্দ্বী।
বলা যেতে পারে টিকটক আর ইনস্টাগ্রামের মিশেল হলো রেডনোট। এর ইউজার সংখ্যা মাসে প্রায় ৩০ কোটি।
এই অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীরা, মূলত শহর-কেন্দ্রিক তরুণীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ আদানপ্রদান করে থাকেন - তা সে প্রেম সম্পর্কিত বিষয়ই হোক বা ফ্যাশন।
এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের উপর একটা মামলা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ 'হাউস অব রিপ্রেজেন্টেটিভস'-এ টিকটকের বিরুদ্ধে বিল পাশ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, হয় টিকটককে যুক্তরাষ্ট্রে সঞ্চালনার জন্য ওই প্ল্যাটফর্ম বিক্রি করতে হবে বা মার্কিন দেশে ওই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এর জন্য টিকটককে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে টিকটক। শীঘ্রই এই মামলায় রায় জানাবেন সে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
অন্যদিকে, টিকটকের তরফে বারবার জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে ব্যবসা রয়েছে সেটা কোনও মতেই ওই দেশের কাছে তারা বিক্রি করবে না।
তাদের আইনজীবীরা মার্কিন সরকাররা সতর্ক করে পাল্টা জানিয়েছেন যে টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রে ওই প্ল্যাটফর্মের যে ১৭ কোটি ইউজার রয়েছে তাদের বাকস্বাধীনতার সুরক্ষার লঙ্ঘন করা হবে।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এই সমস্ত কিছুর মাঝে নতুন ইউজারদের স্বাগত জানিয়েছে রেডনোট।
"টিকটক রিফিউজি"দের বিষয়ে ইতিমধ্যে ৬৩হাজার পোস্ট আছে। সেখানে নতুন ইউজারদের শেখানো হয়েছে কীভাবে রেডনোট ব্যবহার করতে হয়। পাশাপাশি শেখানো হয়েছে কীভাবে প্রচলিত চীনা বাক্যাংশের ব্যবহার করতে হয়।
একজন মার্কিন ইউজার লিখেছেন, "চীনা হোস্টদের উদ্দেশ্যে বলছি, আমাদের গ্রহণ করার জন্য ধন্যবাদ। বিশৃঙ্খলার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।"
তবে টিকটকের মতো রেডনোটের ক্ষেত্রেও 'কণ্ঠস্বর রোধের' অভিযোগ রয়েছে। ওই প্ল্যাটফর্মে চীনা সরকারের সমালোচনা হলে সেখানে 'সেন্সরশিপ' আরোপ করা হয় বলে জানা গিয়েছে।
চীনা সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কারণে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের রেডনোট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, আরও বেশি পরিমাণে মার্কিন ইউজাররা রেডনোট প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন চীনা ইউজার মজা করে নিজেদেরকে 'চীনা গুপ্তচর' হিসাবে উল্লেখ করেছেন।
তাদের ইঙ্গিত মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের দিকে, যেখানে বলা হয়েছিল চীন গুপ্তচরবৃত্তি এবং পলিটিক্যাল ম্যানিপুলেশন (রাজনৈতিক দিক থেকে নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য নিয়ন্ত্রণ করা)-এর সরঞ্জাম হিসাবে টিকটককে ব্যবহার করা হতে পারে।
রেডনোটের চীনা নাম 'শিয়াওহংশু'। এর অনুবাদ করলে দাঁড়ায় 'লিটল রেড বুক'।
কিন্তু এই অ্যাপের দাবি চীনা কমিউনিস্ট নেতা মাও সে তুং-য়ের বিখ্যাত বইয়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
ছবির ক্যাপশান,সরকারের তরফে টিকটকের বিষয়ে একাধিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কিন্তু ইউজারদের রেডনোট ব্যবহার করা থেকে আটকাতে পারেনি।
বছর ৩৭-এর সারাহ ফদারিংহাম যুক্তরাষ্ট্রের উটাহ-র একটা স্কুলের ক্যান্টিনে কাজ করেন। তার মতে রেডনোট অ্যাপের দিকে ঝোঁকার বিষয়টা মার্কিন সরকারকে 'বুড়ো আঙুল' দেখানোর মতো।
রেডনোটের মাধ্যমে বিবিসিকে পাঠানো বার্তায় মিজ ফদারিংহাম বলেছেন, "আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করছি।"
"আমার কাছে এমন কিছু নেই যা চীনে নেই। আর তারা যদি আমার ডেটা নিতে এটাই আগ্রহী হয়ে থাকে, তাহলে সেটা তারা নিতে পারে।"
ভার্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন সপ্তাহান্তে নিজের রেডনোট অ্যাকাউন্ট তৈরি করেছেন।
তার তৈরি পোশাকের ব্র্যান্ডের বিষয়ে শেয়ার করতে এবং "অন্যান্যদের চাইতে এগিয়ে থাকতেই" এই অ্যাকাউন্ট তৈরি করেছেন তিনি।
বিবিসিকে তিনি জানিয়েছেন অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে সেখানে, ম্যান্ডারিন ভাষায় লেখা রেডনোট ব্যবহারের শর্তাবলী মেনে নেওয়ার সময় 'কিছুটা দ্বিধাগ্রস্ত' ছিলেন তিনি।
By: Today News 24on November 03, 2025/comment : 0Cricket
হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা এত টাকা দিয়ে কী করবেন—মজার ছলে তাঁদের এ প্রশ্ন করা যেতেই পারে।
ভারত নারী ক্রিকেট দলের জন্য সময়টা এখন বিশেষ, একই সঙ্গে ঐতিহাসিকও। গতকাল রাতে নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা।
বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে হারমানপ্রীতের দল। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে।বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের।
By: Today News 24on November 03, 2025/comment : 0National
‘অবিচলতা’ সংবিধানের
অবিচলতা’ সংবিধানের এক পরম বৈশিষ্ট্য। এর মানে এটা নয় যে অবিচলতার বিপরীতে সংবিধান ‘স্থাণু’ হয়ে সময়ের প্রভাবমুক্ত থাকবে। অভূতপূর্ব সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সংশোধনীর ব্যবস্থা রাখা হয় সংবিধানে। তবে সংবিধানপ্রণেতারা এই আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত থাকেন—সংবিধান শাশ্বত রূপ নিয়ে সম্ভাব্য সব পরিস্থিতির দাওয়াই হিসেবে কাজ করে।
পাঁচ দশকের পরিক্রমায় নানা রাজনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশ এখন সাংবিধানিক নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। কেউ নতুন সংবিধান চায়, কেউ আমূল সংস্কার, আবার কেউ বাহাত্তরের সংবিধান অপরিবর্তিত থাকুক—এমনটা চায়। তবে সংবিধাননিষ্ঠতার পরীক্ষায় এই সব কোনো পক্ষই খুব যৌক্তিক আচরণ নিশ্চিত করতে পারেনি।
By: Today News 24on November 02, 2025/comment : 0National
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: প্রথম আলো
নির্বাচনী প্রতীক হিসেবে
‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শাপলা কলি নেব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন ফেজে (পর্যায়ে) ঢুকব না? তো সে জন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই ডিসিশনটা (সিদ্ধান্ত) নিচ্ছি।’
শাপলা কলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা একধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা যুক্ত করেছে।’
এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাঁদের অফিসে এলে তাঁরা সেটা বিবেচনা করবেন।
নির্বাচন কমিশন যাতে দ্রুততম সময়ে এনসিপির নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন, সেই আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
আস্থার প্রশ্নে নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ বলে মন্তব্য করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না। এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি আমরা, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি।’
ভবিষ্যতেও নির্বাচন কমিশন দেশের মানুষের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কত আসন পাবে, এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা তো বলেছি যে ৩০০ আসনেই আমরা ইলেকশন করব।’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সকালে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, একটি নির্দিষ্ট দলের মনোনয়নের জন্য তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আর বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, সন্ত্রাস হচ্ছে।’
নাসীরুদ্দীন বলেন, ‘জামায়াতে ইসলামীর যে ধর্মীয় ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের তো আমরা সঙ্গী হতে পারব না। আবার বিএনপির যে চাঁদাবাজি, সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারব না।’