হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা এত টাকা দিয়ে কী করবেন—মজার ছলে তাঁদের এ প্রশ্ন করা যেতেই পারে।
ভারত নারী ক্রিকেট দলের জন্য সময়টা এখন বিশেষ, একই সঙ্গে ঐতিহাসিকও। গতকাল রাতে নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা।
বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে হারমানপ্রীতের দল। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে।বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের।



.jpg)
No comments: