Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ

  আজকের ইরাক বনাম নরওয়ে লাইভ ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'আই'-এর ইরাক বনাম নরওয়ে ম্যাচটি বর্তমানে লাইভ (ইন প্রোগ্রেস) চলছে....

Default Thumbnail

Default Thumbnail

Search This Blog

Blog Archive

Life & style

Games

Sports

রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন


রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন............
More News
More Image
More Video










ভারত নারী দলকে আইসিসি দিয়েছে ৫৪ কোটি, বিসিসিআই দিচ্ছে ৭০ কোটি

 



হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা এত টাকা দিয়ে কী করবেন—মজার ছলে তাঁদের এ প্রশ্ন করা যেতেই পারে।

ভারত নারী ক্রিকেট দলের জন্য সময়টা এখন বিশেষ, একই সঙ্গে ঐতিহাসিকও। গতকাল রাতে নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা

বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে হারমানপ্রীতের দল। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে।বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের।

হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

 



অস্ট্রেলিয়া সফরে টানা দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ভারত। শনিবার ছিল ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।চ্যালেঞ্জিং এই ম্যাচে ১৬৮ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি; হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।


তৃতীয় ওয়ানডেতে ভারতের ৯ উইকেটের জয়ে অবিশ্বাস্য বোলিং করেন হারসিত রান। তরুণ এই পেসারের কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলঅউট হয়। হারসিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল। ভারতীয় দলের এই নতুন অধিনায়খ ২৬ বলে ২৪ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন সাবেক সাবেক এই দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিছিন্ন জুটি গড়ে ৬৯ বল আগেই দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন।

দলের জয়ে ১২৫ বলে ১৩টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২১ রান করেন রোহিত। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ৩৩তম সেঞ্চুরি।

বিরাট কোহলি ৮১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

ভারতে খেলতে গিয়ে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার


 ভারতে নারী বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

Advertisement

গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের দুই ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। আজ একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া।



ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, ‘অস্ট্রেলিয়া নারী দলের দুইজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তারা বিষয়টি সামলাচ্ছেন।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।



‘দৈনিক ভাস্কর’-এর খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একই প্রতিবেদনে আরও জানানো হয়, ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুজন খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’

নারী বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।