ইরানে আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন দাবি জানিয়েছে তেহরান। আজ বুধবার (২৫ মার্চ) তারা বলেছে, বিশ্ব জ্বালানি করিডোর হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগ্রাসনের ক্ষতিপূরণ, লেবাননে হামলা বন্ধসহ বেশ কয়েকটি দাবি মেনে নিতে হবে কোনো শর্ত ছাড়াই।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তার শান্তি পরিকল্পনার প্রধান বিষয়গুলোতে (যেমন পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা) সম্মত হয়েছে। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
অনুযায়ী, তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
By: Today News 24on March 05, 2026/comment : 0International
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই হামলার ফলে ওই দেশগুলো বিমান চলাচল বন্ধ ও সাময়িক স্থগিতও হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের প্রতিরক্ষামূলক হামলায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহতও হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
fffffffffffff প্রবাসে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই যুদ্ধের ফলে দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও বেশ উদ্বিগ্ন।
মঙ্গলবার কুয়েত থেকে মাহফুজ রাকিব নামে একজন প্রবাসী বাংলাদেশি বিবিসি বাংলাকে বলেন, 'একটু পরপর সাইরেন, মাথার ওপর দিয়ে মিসাইল যাচ্ছে, এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। আমার বাসার ঠিক ওপরে দেখতে পাচ্ছি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে মিসাইল ইন্টারসেপ্ট করা হচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি"।
ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদের ওপর ইরানের হামলায় ব্যবহৃত প্রতিটি ড্রোন তাঁরা ভূপাতিত না–ও করতে পারেন। তাঁদের এই সক্ষমতা না–ও থাকতে পারে। এই বিষয়ের সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেছেন, ইরান হাজার হাজার ‘ওয়ান-ওয়ে’ (একমুখী) অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ড্রোন ভূপাতিত করার সক্ষমতা আছে ঠিকই। তবে এই বিশাল সংখ্যার সব কটি ঠেকানো সম্ভব নয়।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন, যা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব।
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ইসরায়েল এবং সৌদি আরবের দাহরানে হামলার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নাগরিকদের প্রস্থান: পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের বাণিজ্যিক উপায়ে অবিলম্বে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে।
তেল সরবরাহ ঝুঁকি: হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে ইরান, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।
ট্রাম্পের অবস্থান: ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, তবে ট্রাম্পের সমর্থকরা এই পদক্ষেপে আস্থা রাখছেন।
এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং খবরের আপডেট পাওয়া যাচ্ছে............
By: Today News 24on December 04, 2025/comment : 0International
মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা এখন রেডনোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকেছেন। নিজেদের 'টিকটক রিফিউজি' বলে পরিচয় দেওয়া ওই ইউজাররা ব্যাপক পরিমাণে রেডনোট ডাউনলোড করেছেন।
এর ফলে সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেডনোট।
চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিন-ভাষী জনগোষ্ঠীর তরুণদের কাছে আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ কিন্তু টিকটকের প্রতিদ্বন্দ্বী।
বলা যেতে পারে টিকটক আর ইনস্টাগ্রামের মিশেল হলো রেডনোট। এর ইউজার সংখ্যা মাসে প্রায় ৩০ কোটি।
এই অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীরা, মূলত শহর-কেন্দ্রিক তরুণীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ আদানপ্রদান করে থাকেন - তা সে প্রেম সম্পর্কিত বিষয়ই হোক বা ফ্যাশন।
এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের উপর একটা মামলা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ 'হাউস অব রিপ্রেজেন্টেটিভস'-এ টিকটকের বিরুদ্ধে বিল পাশ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, হয় টিকটককে যুক্তরাষ্ট্রে সঞ্চালনার জন্য ওই প্ল্যাটফর্ম বিক্রি করতে হবে বা মার্কিন দেশে ওই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এর জন্য টিকটককে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে টিকটক। শীঘ্রই এই মামলায় রায় জানাবেন সে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
অন্যদিকে, টিকটকের তরফে বারবার জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে ব্যবসা রয়েছে সেটা কোনও মতেই ওই দেশের কাছে তারা বিক্রি করবে না।
তাদের আইনজীবীরা মার্কিন সরকাররা সতর্ক করে পাল্টা জানিয়েছেন যে টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রে ওই প্ল্যাটফর্মের যে ১৭ কোটি ইউজার রয়েছে তাদের বাকস্বাধীনতার সুরক্ষার লঙ্ঘন করা হবে।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এই সমস্ত কিছুর মাঝে নতুন ইউজারদের স্বাগত জানিয়েছে রেডনোট।
"টিকটক রিফিউজি"দের বিষয়ে ইতিমধ্যে ৬৩হাজার পোস্ট আছে। সেখানে নতুন ইউজারদের শেখানো হয়েছে কীভাবে রেডনোট ব্যবহার করতে হয়। পাশাপাশি শেখানো হয়েছে কীভাবে প্রচলিত চীনা বাক্যাংশের ব্যবহার করতে হয়।
একজন মার্কিন ইউজার লিখেছেন, "চীনা হোস্টদের উদ্দেশ্যে বলছি, আমাদের গ্রহণ করার জন্য ধন্যবাদ। বিশৃঙ্খলার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।"
তবে টিকটকের মতো রেডনোটের ক্ষেত্রেও 'কণ্ঠস্বর রোধের' অভিযোগ রয়েছে। ওই প্ল্যাটফর্মে চীনা সরকারের সমালোচনা হলে সেখানে 'সেন্সরশিপ' আরোপ করা হয় বলে জানা গিয়েছে।
চীনা সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কারণে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের রেডনোট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, আরও বেশি পরিমাণে মার্কিন ইউজাররা রেডনোট প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন চীনা ইউজার মজা করে নিজেদেরকে 'চীনা গুপ্তচর' হিসাবে উল্লেখ করেছেন।
তাদের ইঙ্গিত মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের দিকে, যেখানে বলা হয়েছিল চীন গুপ্তচরবৃত্তি এবং পলিটিক্যাল ম্যানিপুলেশন (রাজনৈতিক দিক থেকে নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য নিয়ন্ত্রণ করা)-এর সরঞ্জাম হিসাবে টিকটককে ব্যবহার করা হতে পারে।
রেডনোটের চীনা নাম 'শিয়াওহংশু'। এর অনুবাদ করলে দাঁড়ায় 'লিটল রেড বুক'।
কিন্তু এই অ্যাপের দাবি চীনা কমিউনিস্ট নেতা মাও সে তুং-য়ের বিখ্যাত বইয়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
ছবির ক্যাপশান,সরকারের তরফে টিকটকের বিষয়ে একাধিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কিন্তু ইউজারদের রেডনোট ব্যবহার করা থেকে আটকাতে পারেনি।
বছর ৩৭-এর সারাহ ফদারিংহাম যুক্তরাষ্ট্রের উটাহ-র একটা স্কুলের ক্যান্টিনে কাজ করেন। তার মতে রেডনোট অ্যাপের দিকে ঝোঁকার বিষয়টা মার্কিন সরকারকে 'বুড়ো আঙুল' দেখানোর মতো।
রেডনোটের মাধ্যমে বিবিসিকে পাঠানো বার্তায় মিজ ফদারিংহাম বলেছেন, "আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করছি।"
"আমার কাছে এমন কিছু নেই যা চীনে নেই। আর তারা যদি আমার ডেটা নিতে এটাই আগ্রহী হয়ে থাকে, তাহলে সেটা তারা নিতে পারে।"
ভার্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন সপ্তাহান্তে নিজের রেডনোট অ্যাকাউন্ট তৈরি করেছেন।
তার তৈরি পোশাকের ব্র্যান্ডের বিষয়ে শেয়ার করতে এবং "অন্যান্যদের চাইতে এগিয়ে থাকতেই" এই অ্যাকাউন্ট তৈরি করেছেন তিনি।
বিবিসিকে তিনি জানিয়েছেন অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে সেখানে, ম্যান্ডারিন ভাষায় লেখা রেডনোট ব্যবহারের শর্তাবলী মেনে নেওয়ার সময় 'কিছুটা দ্বিধাগ্রস্ত' ছিলেন তিনি।